এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আট কর্মকর্তা। তিন দফা সময় পরিবর্তনের পর আগামী ১৫ থেকে ১৯ মার্চ তাদের সফরের সময় নির্ধারণ করা হয়েছে।

তবে যে প্রকল্পের অর্থে এ সফর হচ্ছে, সেই প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। শুরুতে ২ হাজার ৩৮৮ কোটি টাকার প্রকল্পটির ব্যয় দুই দফায় বাড়িয়ে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।

অথচ বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বলছে, প্রকল্পের কাজ এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের সব কাজ শেষ হতে ২০২৮ সালের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।

আরও বিতর্ক তৈরি হয়েছে , প্রশিক্ষণে যাওয়া কয়েকজন কর্মকর্তা সরাসরি হাসপাতাল নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত নন। এমনকি নির্মাণ-পরবর্তী রক্ষণাবেক্ষণেও তাদের সম্পৃক্ততার সুযোগ নেই।

নথিপত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক এইচভিএসি সরবরাহকারী প্রতিষ্ঠান ডানহাম-বুশ এই সফরের সব ব্যয় বহন করবে। এতে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

যেসব কর্মকর্তা সফরে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজসহ আটজন।

২০১৯ সালে দেশের আট বিভাগীয় শহরে ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য প্রকল্পটি নেওয়া হয়। এর বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই। বিষয়টি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন তিনি।

সূত্র: কালবেলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়