গভীর রাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের হায়দরাবাদে নারীদের নিরাপত্তার বাস্তব চিত্র জানতে গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে অভিযান চালিয়েছেন মালকাজগিরির পুলিশ কমিশনার সুমতি। তিন ঘণ্টার ওই অভিযানে প্রায় ৪০ জন পুরুষ তার সঙ্গে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মালকাজগিরি থানার কাছের একটি বাসস্ট্যান্ডে অবস্থান করেন তেলঙ্গানা ক্যাডারের এই জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা। এ সময় তিনি সাধারণ পোশাকে একা দাঁড়িয়ে থেকে নারীদের প্রতি মানুষের আচরণ পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে কোনো নিরাপত্তারক্ষী বা পুলিশি প্রটোকল ছিল না।

পুলিশ কমিশনার জানান, অভিযানের সময় তার কাছে আসা ব্যক্তিদের মধ্যে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন ছিলেন, তেমনি ছিলেন শিক্ষার্থী ও তরুণরাও। অনেকেই প্রথমে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলেও পরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন।

নারী নিরাপত্তার দুর্বলতা সরেজমিনে বোঝার লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নেন বলে জানিয়েছেন। শুধু অভিযোগের ভিত্তিতে নয়, বাস্তব পরিস্থিতি যাচাই করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় উত্যক্তকারী কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে মামলা না করে প্রথমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে পুলিশ। থানায় ডেকে তাদের সতর্ক করা হয়েছে এবং নারীদের প্রতি সম্মানজনক আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সুমতি জানান, শাস্তির পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে টহল জোরদার ও অপরাধপ্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে।

এর আগেও কাজিপেট রেলওয়ে স্টেশনে ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ হিসেবে দায়িত্ব পালনকালে একই ধরনের ছদ্মবেশি অভিযান পরিচালনা করেছিলেন তিনি।

মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বড় উদ্যোগ। স্থানীয় নারীদের মধ্যে এই পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বাড়ানো এবং বিশেষ পুলিশি টহল দল ‘শি টিম’-এর কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনার কথাও জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে