গণপরিবহণের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সড়ক পরিবহণের নতুন ভাড়া নির্ধারণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার ( ২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'আজকের বৈঠকে ভাড়া নির্ধারণ হয়নি। তবে আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।'

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ডলারের ঊর্ধ্বগতির কারণে পরিবহণ খাত বাড়তি আর্থিক চাপে পড়েছে। বিশেষ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পাশাপাশি আমদানিকৃত যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি মূল্য ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

এর আগে, গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির কর্মকর্তা এবং পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া সমন্বয়ের একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা দ্রুত মন্ত্রণালয়ে চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে। গত ১৯ এপ্রিল থেকে জ্বালানির এই নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা