গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা: হাদীর সুস্থতা কামনা, নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতৃবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত মিলিত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জুলাই যোদ্ধা ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

জোটের মুখপাত্র নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ সভাপতি সাইদুল খন্দকারসহ তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের নিরাপত্তা, সামগ্রিক রাজনৈতিক পরিবেশ এবং ওসমান হাদীর ওপর হামলার সুষ্ঠু তদন্তে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।

জোটের নেতারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদের জন্য সমন্বিত প্রার্থী বাছাই, রাজনৈতিক ইশতেহার, ব্র্যান্ডিং ও প্রচারণার কৌশল তৈরির জন্য পৃথক দুটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় ফ্যাসিবাদের মূল শক্তি এবং তাদের প্রক্সি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির নেতারা প্রয়োজনে জেলা ও আসন ভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া তিন দলের নগর, জেলা ও তৃণমূল সমন্বয় সভা করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটওয়ারী, সামান্থা শারমিন, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারোয়ার নিভা, অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম, সরোয়ার তুষার, মনিরা শারমিন, আল আমিন হোসাইন, মাজহারুল ইসলাম ফকির; এবি পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, কর্নেল (অব.) দিদারুল আলম, ⁠ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, খালিদ হাসান, ব্যারিস্টার আব্বাস ইসলাম নোমান এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের এ. জেড. নিজাম উদ্দিন ঠাকুর, দিদার ভূঁইয়া, মোহাম্মদ সোহেল, ইবনুল সাঈদ রানা, উম্মে হাবীবা মায়া ও লামিয়া ইসলাম প্রমূখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’