গোপনে ইরানে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে ইরানের অভ্যন্তরে গোপনে বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে। চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় ইউএই বেশি হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হামলাটি ছিল এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে আঘাত হানা।

তখন ইরান হামলার ঘটনা স্বীকার করলেও কোন দেশ এ হামলা চালিয়েছে, তা প্রকাশ করেনি। পরে ওই ঘটনার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

যুদ্ধবিরতির আগে পর্যন্ত ইরানের হামলায় আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনা প্রায় নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ইউএই গোপন সামরিক কৌশল গ্রহণ করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ভেতরে সরাসরি হামলার মতো পদক্ষেপ এর আগে প্রকাশ্যে কখনও নেয়নি সংযুক্ত আরব আমিরাত। ফলে এই তথ্য প্রকাশ্যে আসার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ধারাবাহিক হামলার পর নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ কৌশল নতুন করে সাজাচ্ছে আমিরাত।

সূত্র: ফার্স্ট পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে