গ্রিসে মসজিদ বন্ধ: বাংলাদেশি ইমামকে দেশত্যাগের নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গ্রিস সরকার সব অনিবন্ধিত ও অনুমোদনহীন মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে অনুমোদনহীন ৬০টি মসজিদ চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশিদের পরিচালিত ২০–২৫টি মসজিদও রয়েছে। সিদ্ধান্তের ফলে প্রবাসী মুসলিমদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়নমন্ত্রী থানোস প্লেভরিস সম্প্রতি সংসদীয় কমিটিতে জানিয়েছেন, নতুন ‘ল ৫২২৪/২০২৫’-এর ২৮ নম্বর ধারা অনুযায়ী অনুমোদনহীন মসজিদগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এথেন্সের অ্যাজিওস নিকোলাওস এলাকায় একটি বেসমেন্ট মসজিদ সিলগালা করা হয়েছে। অভিযুক্ত বাংলাদেশি ইমামের বসবাসের অনুমতি বাতিল করে তাকে দেশে ফেরানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রের মতে, এথেন্সের ভোটানিকস এলাকায় সরকারি মসজিদটি মুসলিমদের জন্য একমাত্র অনুমোদিত উপাসনালয়। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সরকারি মসজিদটি তাদের বসতি এলাকা থেকে দূরে হওয়ায় নিয়মিত নামাজ আদায় করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ফ্ল্যাট বা বেসমেন্ট ভাড়া নিয়ে অস্থায়ী মসজিদ পরিচালনা করে আসছিলেন।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম জানান, প্রবাসীদের স্বার্থে ইমাম ও খতিবদের সঙ্গে জরুরি সভা করা হয়েছে।

তিনি বলেন, 'রমজানে মুসলিমদের ইবাদত নির্বিঘ্ন রাখতে এবং দীর্ঘমেয়াদি আইনি সমাধান বের করতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাব।'

গ্রিসে বসবাসরত সাধারণ প্রবাসীরা আশঙ্কা করছেন, রমজান মাসে মসজিদ বন্ধ হলে তাদের জন্য তারাবি ও ঈদের নামাজ আদায় করা দুষ্কর হয়ে পড়বে। তারা আশা করছেন, গ্রিস সরকার মানবিক দিক বিবেচনা করে অন্তত রমজান মাসের জন্য সাময়িক শিথিলতা দেবে।

এদিকে, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানিয়েছেন, তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এথেন্সের অ্যাজিওস নিকোলাওস এলাকায় ভাড়া নেওয়া একটি বেসমেন্টে ওই বাংলাদেশি নাগরিক ইমামতি করতেন। জুমার নামাজের দিন সেখানে অধিক সংখ্যক মুসলিম অংশগ্রহণ করতেন।

স্থানীয় এক বাসিন্দার অভিযোগের পর স্থানীয় থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে স্থানটিকে অনুমোদনহীন উপাসনালয় হিসেবে সিলগালা করে। পরে আদালত তাকে অনুমতি ছাড়া নামাজ পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে