গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্টের দায়ী শেখ হাসিনা: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন গুম থেকে ফিরে আসা সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, গুম-নির্যাতন ও তার নিজের ক্যারিয়ার ধ্বংসের জন্য শেখ হাসিনাই দায়ী।

বুধবার (২২ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে জেরার সময় তিনি এ কথা বলেন।

মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরায় দাবি করেন, গুম-নির্যাতন বা সাক্ষীর ক্যারিয়ার নষ্টের সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি জানান, নিজের ক্যারিয়ার নষ্টের জন্য তিনি নিজেই দায়ী।  ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি অসত্য সাক্ষ্য দিয়েছেন।

তবে এ দাবি নাকচ করে মাসরুর আনোয়ার বলেন, তিনি কোনো অসত্য বক্তব্য দেননি এবং নিজের ক্ষতির জন্য নিজে দায়ী নন।

জেরার একপর্যায়ে মাসরুর আনোয়ার দাবি করেন, ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী পোস্ট দেওয়ার কারণেই তাকে গুম করা হয়েছিল।
 
আটক অবস্থায় ওই পোস্ট তাকে দেখানো হয় বলে জানান তিনি। তবে তা মুছে ফেলতে বলা হয়নি, যদিও তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্য নিয়ে নেওয়া হয় এবং তা আর ফেরত দেওয়া হয়নি।

অন্যদিকে, প্রতিরক্ষা পক্ষ থেকে দাবি করা হয়, জঙ্গি সংশ্লিষ্টতার কারণে তাকে আটক করা হয়েছিল। এ অভিযোগও অস্বীকার করেন সাক্ষী।

এ সময় আইনজীবী তাবারক হোসেন ও আবুল হাসানসহ অন্যরা সাক্ষীকে জেরা করেন।

জেরায় আরও অভিযোগ আনা হয় যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে টিএফআই সেল পরিদর্শনের নামে একটি ‘গল্প’ তৈরি করা হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ নির্মাণের অর্থ সংগ্রহের আড়ালে জঙ্গি তৎপরতা চালানো হয়েছে। তবে এসব অভিযোগও অস্বীকার করেন মাসরুর।

তিনি বলেন, 'পরিচিতজনদের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পে বাঁশ ও কাঠ দিয়ে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল, যার সঙ্গে অন্য কোনো তৎপরতার সম্পর্ক নেই।'

এ মামলায় শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন, বাকিরা পলাতক।

এদিন তিন নম্বর সাক্ষীর জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা