হাদির মৃত্যুতে উত্তাল দেশ: ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় সরকারের প্রতি দায় নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টে তিনি লিখেছেন, 'বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনা করছে, তখন বিভিন্ন সংবাদপত্র ও বরেণ্য ব্যক্তিদের ওপর হীন হামলা চালানো হলো।'

তিনি আরও বলেন, 'দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা দেশের শত্রু। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে ধ্বংসাত্মক কাজে রূপান্তর করা হয়েছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে পুরো দায়িত্ব নিতে হবে।'

মির্জা ফখরুল বলেন, 'প্রায় এক বছর ধরে বিভিন্ন মব সন্ত্রাস দেশের মানুষকে বিভক্ত করছে।'

তিনি শহীদ হাদির হত্যার বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরো বলেন, 'স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন সরকারের প্রথম দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।'

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় গুলিতে আহত হন। দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’