হাদির পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন, আজ সকালে রিপোর্ট জানা যাবে হাদির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট মঙ্গলবার সকালে পাওয়া যাবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির এসব রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা তার পরিবারকে চিকিৎসার পূর্ণাঙ্গ রোডম্যাপ জানাবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদির বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিকসহ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে হাদিকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পূর্বপ্রস্তুতি অনুযায়ী হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় এবং পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি