হামলা-ভাঙচুর নয়, হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ: সারোয়ার তুষার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
হামলা বা ভাঙচুর নয়, শহীদ শরীফ ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
 
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন সারোয়ার তুষার। একই সঙ্গে তিনি বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে সারোয়ার তুষার বলেন, 'হাদির আদর্শকে পুঁজি করে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে। হাদির লাশ দেশে আসার আগেই যারা হাদির সঙ্গে বেঈমানি করে দেশে নৈরাজ্যের দাবানল ছড়িয়ে দিতে চাচ্ছে, তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। হামলা বা ভাঙচুর নয়, হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ এবং বিকল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।'

তিনি আরও বলেন, 'গোটা দেশ যখন হাদির শোকে মুহ্যমান, তখন যারা পেছন থেকে স্যাবোটেজ চালিয়েছে, তারা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে চাইছে।'

এনসিপির এই নেতা বলেন, 'যে কোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে। আমরা ভুলে যাব না—হাদি নির্বাচন করতে চেয়েছিলেন।'

একই সঙ্গে সরকারের ভেতরে থাকা ‘কালসাপ’রা সুযোগ পেলেই ছোবল মারছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা উত্তাল হয়ে ওঠে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব