স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এনডিটিভি জানিয়েছে, একজন ব্যক্তি হাতে দা ও বন্দুক নিয়ে বারটিতে ঢুকে অর্থ দাবি করেন। তবে বারের কর্মীরা তাকে কোনও নিয়মিত রসিক গ্রাহক ভেবেই হাসি-ঠাট্টা শুরু করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতটি রামদা হাতে চিৎকার করতে থাকলেও একজন কর্মী রামদাটি ধরে দেখেই বলেন, আরে, এটা তো খেলনা। অন্য একজন হেসে ওঠেন। এরপর ডাকাত আরও মরিয়া হয়ে বন্দুক বের করেন এবং কাউন্টারে আঘাত করতে থাকেন। এমনকি এক সময় একজন কর্মচারীর গলায় দা ধরেও ভয় দেখানোর চেষ্টা করেন।
কর্মীদের অবাধ হাসি-ঠাট্টার কারণে ডাকাত পুরোপুরি বিভ্রান্ত হয়ে যান এবং শেষ পর্যন্ত কিছু করতে না পেরে শূন্য হাতে বার থেকে বেরিয়ে যান। পরে জানা যায়, মালাগার লাস লাগুনাস এলাকায় আরও কয়েকটি বারে একইভাবে তিনি ডাকাতির চেষ্টা করেছিলেন।
কর্মীদের একজন বলেন, 'ও যখন ঢুকেছিল, আমরা ভেবেছিলাম মজা করছে। তাই হাসাহাসি করেছি। বুঝতেই পারিনি যে সত্যিকারের বিপদের মুখে আছি।'
জানা গেছে, পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ওই ব্যক্তি গ্রেফতার হন।