হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও প্রস্তুত: ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা ঘিরে উত্তেজনা বাড়তে থাকলেও, ইরান জানিয়েছে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ‘হাত ট্রিগারেই আছে’ এবং যেকোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।

মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়, খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি বুধবার (২২ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট ও সে দেশের সামরিক নেতৃত্বকে বারবার সতর্ক করা হচ্ছে। ইরানের ওপর যেকোনো হামলার দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে এবং ইতোমধ্যেই সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।'

একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, আগের চেয়েও ‘আরও কঠিন পরিণতির’ মুখোমুখি হতে হবে।

অন্যদিকে, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র তার সামরিক সরঞ্জাম পুনরায় মজুত করেছে এবং নির্দেশ পেলেই আবারও হামলা চালাতে সক্ষম।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ রয়েছে—সবকিছুই পর্যাপ্ত।'

বুধবার ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় দফার আলোচনার উদ্যোগ নেয়, যাতে একটি সমঝোতায় পৌঁছানো যায়।

যদিও ট্রাম্প চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, ইরান এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর পক্ষে নন বলেও ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে, দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা জোরালো হয়ে উঠেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে