হরমুজ নিয়ে ইরানের প্রতি সমর্থনে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন স্পষ্ট করেছে, এই দেশ দুটি ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং প্রয়োজন হলে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইরানের পাশে থাকবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আল-জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের সংশোধিত প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১১টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়, পাকিস্তান ও কলম্বিয়া ভোটে বিরত থাকে।

নিয়ম অনুযায়ী ৯টি ভোট পেলেই প্রস্তাব পাস হতো। কিন্তু স্থায়ী সদস্য হওয়ায় রাশিয়া ও চীন তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি পুরোপুরি বাতিল করে দেয়।

এর আগে চীন ও রাশিয়ার আপত্তির মুখে কয়েকদিনের আলোচনার পর প্রস্তাবে কিছু সংশোধনী আনা হয়। সংশোধিত প্রস্তাবে বড় ধরনের পরিবর্তন আনা হয়; প্রাথমিক প্রস্তাবে ‘অনুচ্ছেদ ৭’ ব্যবহার করে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে শক্তি প্রয়োগের অধিকার দেয়া হয়েছিল। রাশিয়া ও চীন এটি তীব্রভাবে বিরোধ করেছিল।

শেষ পর্যন্ত ভোট হয় এবং প্রস্তাবে শক্তি প্রয়োগের পরিবর্তে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে রক্ষণাত্মকভাবে সমন্বয় করার জন্য উৎসাহিত করা হয়।

প্রথমে আশা করা হচ্ছিল, প্রস্তাবের ভাষা নরম হওয়ায় রাশিয়া ও চীন অন্তত ভোটদান থেকে বিরত থাকবে এবং প্রস্তাব পাস হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দেশ দুটি জানায়, প্রস্তাবটিতে ইরানকে অতিরিক্ত দোষারোপ করা হয়েছে। এই ভেটো প্রদানের মাধ্যমে নিরাপত্তা পরিষদের গভীর বিভাজন আবারও সামনে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে