হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করলো আইআরজিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রাখায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। শনিবার আইআরজিসির যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, কৌশলগত এই জলপথটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে এবং এখন থেকে তা কঠোর সামরিক নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্রের চলমান বন্দর অবরোধ এবং কথিত সামুদ্রিক চুরির প্রতিক্রিয়ায় তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড দাবি করেছে, অবরোধের নামে যুক্তরাষ্ট্র জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে হরমুজ প্রণালিকে আবারও সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান থেকে ছেড়ে যাওয়া বা ইরানের উদ্দেশ্যে আসা জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা যুক্তরাষ্ট্র পুনর্বহাল না করা পর্যন্ত এই কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌ-অবরোধ বহাল থাকার প্রতিক্রিয়ায় ইরান কৌশলগত এই পথটিকে আবারও চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। তবে আইআরজিসি শর্ত দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরে অবরোধ বজায় রাখে, তাহলে প্রণালিটি আবারও বন্ধ করে দেওয়া হবে। সেই ঘোষণার একদিনের মাথায় কঠোর এই পদক্ষেপ নিল ইরান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে