হরমুজ প্রণালিতে আজ থেকেই মার্কিন অবরোধ শুরু, বিস্তারিত জানাল সেন্টকম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘোষণার পর আজ থেকেই ওমান উপসাগর ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নাবিকদের জন্য জারি করা বিশেষ বার্তায় জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব অংশে এই অবরোধ কার্যকর থাকবে এবং এটি সব পতাকাবাহী জাহাজের ওপর প্রযোজ্য হবে।

বার্তাটি সোমবার (১৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচনা করে। এতে বলা হয়, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধকৃত এলাকায় প্রবেশ বা প্রস্থান করলে মার্কিন বাহিনী তা থামাবে, গতিপথ পরিবর্তন করাবে অথবা জব্দ করবে।

তবে নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের বাণিজ্যিক চলাচল পুরোপুরি বন্ধ হবে না। হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচল করতে পারবে। পাশাপাশি খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তাবাহী জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হবে।

নিরপেক্ষ জাহাজগুলোর চলাচল অনুমোদিত থাকলেও মার্কিন নৌবাহিনী যেকোনো সময় তল্লাশি চালাতে পারবে বলে জানানো হয়েছে। সেন্ট্রাল কমান্ড বলেছে, নিষিদ্ধ পণ্য আছে কি না তা নিশ্চিত করতেই এসব তল্লাশি করা হবে এবং মানবিক সহায়তাবাহী জাহাজগুলোও নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, এই নির্দেশনার মাধ্যমে হরমুজ প্রণালি এলাকায় মার্কিন নজরদারি আরও কঠোর হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য রুটে নতুন করে উত্তেজনা ও অস্থিরতা তৈরি করতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে