ইবি সায়েন্স ক্লাবে'র সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার আয়োজন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের হলরুমে এ সায়েন্স শো ও রোবোটিকস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজাম্মিল হক মোল্লাহ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও‌ সকল শিক্ষার্থী।

ইবি সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা শিক্ষার্থীদের সামনে জারণ-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে একই দ্রবণে ধারাবাহিকভাবে রং পরিবর্তনের আকর্ষণীয় ও শিক্ষণীয় পরীক্ষা উপস্থাপন করে যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করে। আরো পরবর্তীতে ক্লাব সদস্য মো. জিহাদ রোবোটিকস বিষয়ক বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি প্রজেক্ট রান করে দেখান, যেখানে বসতবাড়িতে গ্যাস লিকেজ বা আগুনের উপস্থিতি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সেন্সরের মাধ্যমে সতর্ক সংকেত প্রদান করা হয়। এই প্রজেক্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থায় রোবোটিকসের কার্যকারিতা তুলে ধরা হয়।

শেষ পর্বে প্রোগ্রামভিত্তিক একটি মৌখিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা বলেন, 'আজকের আয়োজনের মাধ্যমে আমরা ‘সায়েন্স শো ও সেমিনার’ কার্যক্রমের সূচনা করলাম। ধারাবাহিকভাবে কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্কুল ও কলেজে আমরা বিজ্ঞানভিত্তিক শো ও সেমিনার আয়োজন করবো।'

উল্লেখ্য, ইবি সায়েন্স ক্লাব মূলত বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে