ঈদে মুক্তি পেল আট সিনেমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে সিনেমা মুক্তিকে কেন্দ্র করে নির্মাতাদের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। তবে ঠিক কতটি সিনেমা মুক্তি পাচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল ঈদের আগের দিন পর্যন্ত। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। এগুলো হলো— ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’।

রকস্টার
একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রকস্টার’। সিনেমাটি নির্মাণ করেছেন আজমান রুশো। এতে আগুন নামের রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন সাবিলা নূর। এটি শাকিব–সাবিলা জুটির দ্বিতীয় কাজ। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। দেশজুড়ে ১০৩টি সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

রইদ
‘রইদ’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন, যিনি ‘হাওয়া’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। সিনেমার গল্পে দেখা যায়, প্রত্যন্ত এলাকায় সাধু নামের এক যুবক তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করে। স্ত্রীর আচরণে বিরক্ত হয়ে একসময় সে তাকে বাড়ি থেকে দূরে রেখে আসতে চায়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। বাড়ির পাশে তালগাছ থেকে একটি করে তাল ঝরে পড়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী আবারও বাড়ি ফেরার পথ খুঁজে নেয়। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।

বনলতা সেন
জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যকর্ম ও ব্যক্তিগত টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। শুধু জীবনানন্দ নন, তার সময়ের বাস্তব ও ঐতিহাসিক চরিত্রগুলোও কাল্পনিক আবহে তুলে ধরা হয়েছে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মন্ডল, মায়মুনা মমসহ অনেকে। সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।

মালিক
‘মালিক’ পরিচালনা করেছেন সাইফ চন্দন। এতে আছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। গল্পে এক জেদি যুবকের প্রতিশোধ, পারিবারিক আবেগ এবং অপরাধ জগতের ক্ষমতাধর হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে। মায়ের সম্মান রক্ষা ও সামাজিক ন্যায়ের লড়াইয়ে নামা এই চরিত্র একসময় অন্ধকার জগতে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়। শাকিব খানের ‘রকস্টার’ ছাড়া মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, মোট ৩৩টি হলে প্রদর্শিত হচ্ছে।

মাসুদ রানা
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে নির্মিত হয়েছে ‘মাসুদ রানা’। পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। এটি তার প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন পূজা চেরী, সৈয়দা তিথি অমনি, অমিত হাসানসহ অনেকে। সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।

পিনিক
রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমা ‘পিনিক’ পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এতে প্রধান চরিত্রে আছেন আদর আজাদ ও শবনম বুবলী। আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরীসহ অনেকে। গত বছর রোজার ঈদে মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। অবশেষে এই কোরবানির ঈদে মুক্তি পেল সিনেমাটি। এটি স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা ও লায়ন সিনেমাসে প্রদর্শিত হচ্ছে।

অফিসার
একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও নৈতিকতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অফিসার’। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। গল্পে দেখা যায়, এক সৎ পুলিশ কর্মকর্তা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবং ভদ্রতার আড়ালে থাকা অপরাধীদের মুখোশ উন্মোচনের মিশনে নামে। সিনেমাটি সিনেপ্লেক্সের পাশাপাশি কয়েকটি সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শিত হচ্ছে।

তছনছ
পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা ‘তছনছ’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মুন্না খান, যিনি একই সঙ্গে প্রযোজকও। তার বিপরীতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, যাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকারসহ অনেকে। সিনেমাটি সারাদেশের ১০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি