ঈদের দিনে ইসরাইল-যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক স্থাপনায় হামলা ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুদ্ধপীড়িত ইরানে পবিত্র ঈদুল ফিতর ও ফারসি নববর্ষ নওরোজ একই দিনে উদযাপনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ এর ৭০তম ধাপে এই হামলা চালানো হয়েছে। এ পর্যায়ে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিয়ন্ত্রণাধীন ৫৫টিরও বেশি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলার শুরুতেই লক্ষ্যবস্তু এলাকাগুলোতে তীব্র বিস্ফোরণ, আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঈদুল ফিতরের প্রাক্কালে পরিচালিত এই হামলাকে মুসলিম বিশ্বের জন্য ‘নতুন আঞ্চলিক বাস্তবতার সূচনা’ হিসেবে বর্ণনা করেছে আইআরজিসি।

আইআরজিসির তথ্য অনুযায়ী, এই ধাপে সৌদি আরবের আল-খারজ, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা, কুয়েতের আলী আল-সালেম, ইরাকি কুর্দিস্তানের ইরবিল এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ অন্তত পাঁচটি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। হামলায় ‘কিয়াম’ ও ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করা হয়।

এছাড়া ইসরাইলের হাইফা বন্দর ও তেল আবিবসহ বিভিন্ন কৌশলগত এলাকায় হামলা চালানোর দাবি করে আইআরজিসি। এসব হামলায় ‘খোররামশাহ-৪’ এবং বহুমুখী ওয়ারহেডসমৃদ্ধ ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়। এতে শত্রুপক্ষের প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে আরও কঠোর ও ভয়াবহ হামলা চালানো হবে। একই সঙ্গে সংঘাতের পরবর্তী ধাপ মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে ইরানের বিরুদ্ধে তেল আবিব ও ওয়াশিংটনের হামলার পরপরই ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ শুরু হয়। এরপর থেকে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও জর্ডানজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে।

সূত্র: প্রেস টিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে