ঈদুল ফিতরে ট্রাম্প-মেলানিয়ার শুভেচ্ছা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম আমেরিকানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে ঈদ উদযাপনের প্রাক্কালে এক বিশেষ বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় বলেন, 'ঈদুল ফিতর বা রোজা ভাঙার এই উৎসব রমজান মাস শেষে মুসলিম পরিবার, বন্ধু ও সমাজকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। এই উৎসব যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার মৌলিক নীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

তিনি জানান, তার প্রশাসন প্রতিদিন এই ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি তাদের যৌথ বিবৃতিতে ঈদ উদযাপনকারী সবার জন্য বরকতময় ও আনন্দঘন ঈদের শুভকামনা জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হচ্ছে। দেশটির প্রায় সাড়ে তিন হাজার মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠ, হোটেলের বলরুম ও মসজিদে পাঁচ হাজারেরও বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মুসলিম অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল ফর আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার)।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য—নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাসহ অন্যান্য স্থানে ঈদকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের পরিচালিত তিন শতাধিক মসজিদেও বড় পরিসরে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় অনুযায়ী সকাল থেকেই প্রবাসীরা নতুন পোশাক পরে দলে দলে ঈদগাহে সমবেত হচ্ছেন। ওয়াশিংটন মেট্রো এলাকা ও মিশিগানসহ বিভিন্ন স্থানে বড় বড় কমিউনিটি সেন্টারে ঈদের বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে।

মিশিগান, অ্যারিজোনা ও মিনেসোটার মতো অঙ্গরাজ্যগুলোতেও মুসলিম আমেরিকানরা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছেন। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই উৎসব মুসলিমদের জীবনে আনন্দের বার্তা নিয়ে এসেছে।

হোয়াইট হাউস থেকে আসা এই শুভেচ্ছা বার্তা দেশটির মুসলিম সম্প্রদায়ের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রবাসীরা বিদেশের মাটিতে দেশীয় আবহে ঈদ উদযাপনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে