ইন্দোনেশিয়ায় পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ অবস্থানকারী ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার নিশ্চিত করেছে স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন ক্রু এবং ৬ জন যাত্রী ছিলেন। হেলিকপ্টারটিতে একজন মালয়েশিয়ার নাগরিকও ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, “এয়ারবাস এইচ১৩০” মডেলের হেলিকপ্টারটি একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন ছিল। মেলাউই জেলার একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ সায়াফি এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। খাড়া পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা ওই অঞ্চলের কারণে উদ্ধারকাজে দেরি হয়।

পরে পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত পাহাড়ি জঙ্গল থেকে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, হেলিকপ্টারের লেজের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে