আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে একটি কমিউটার লাইন ট্রেনের সঙ্গে একটি দূরপাল্লার ট্রেনের সংঘর্ষ ঘটে।
দেশটির কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র কারিনা আমান্দা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস)-এর প্রধান মোহাম্মদ স্যাফি বলেন, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে সংকীর্ণ স্থান এবং ট্রেনের বগিগুলোর ব্যাপক ক্ষতির কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।
তিনি আরও জানান, আটকে পড়াদের নিরাপদে বের করে আনতে ধীরগতিতে কাজ করতে হচ্ছে। ইতোমধ্যে ট্রেন দুটি আলাদা করা হয়েছে এবং ধাতব কাঠামো কাটতে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করা হচ্ছে।
এর আগে কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা প্রাথমিকভাবে ৫ জন নিহত ও ৭৯ জন আহত হওয়ার তথ্য দিয়েছিলেন। তবে সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে।