নববর্ষ ঘিরে সন্ত্রাসী আশঙ্কা: তুরস্কে ১১৫ সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় তুরস্কজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে ১১৫ জন সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের ১২৪টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অংশ নেয়। নববর্ষের উৎসব চলাকালে জনসমাগমপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতেই আগাম সতর্কতামূলক এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
 
তুরস্ক কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আইএসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানান, ধৃত ব্যক্তিরা তুরস্কের অভ্যন্তরীণ নেটওয়ার্কের পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত আইএস সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল। তাদের বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা ও জঙ্গি কার্যক্রমে অর্থ ও সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।
 
এর আগে, মাত্র দুই দিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত এলাকায় আইএসের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক তুর্কি নাগরিককে গ্রেফতার করা হয়, যিনি নববর্ষের উৎসবকে লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
 
বর্তমানে সিরিয়ার কিছু অংশে আইএস সক্রিয় থাকায় তুরস্কে নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি। প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ তুরস্ক–সিরিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা বরাবরই রয়েছে। এ প্রেক্ষাপটে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, আইএস নির্মূলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে তার দেশ।
 
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শেষ সময় পর্যন্ত পর্যটন এলাকা ও জনবহুল স্থানে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা তল্লাশি অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি