আন্তর্জাতিক

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করলো ইসরায়েলি সেনারা!

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করলো ইসরায়েলি সেনারা!

সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে পাচারের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর একদল সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি আইডিএফ-এর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার ভেতরে পরিচালিত একটি অভিযানের সময় এই কাজ করে। অভিযানের সময় তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন একটি ছাগলের পাল শনাক্ত করে তা ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি তেহরানের

ইরানে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি তেহরানের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ইস্যুতে দেশটির বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে, কারণ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। রোববার (১১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'দেখে মনে হচ্ছে, তারা (ইরান) নিজেরাই এটা শুরু করেছে।'

২৫ জুলাই, ২০২৬
ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ক্রিসমাস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। বড়দিনের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বার্তায় তিনি বলেন, রাশিয়া যত কষ্টই চাপিয়ে দিক না কেন, ইউক্রেনীয়দের হৃদয়, পারস্পরিক বিশ্বাস ও ঐক্য তারা কখনোই দখল করতে পারবে না।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলি আগ্রাসনে ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গাজা, অপসারণে লাগবে ৭ বছর

ইসরায়েলি আগ্রাসনে ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গাজা, অপসারণে লাগবে ৭ বছর

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দুই বছরের বেশি সময় ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে পুরো উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতবছর ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজাবাসীর ওপর হামলা থামেনি। বরং যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণ ও ড্রোন হামলায় হতাহত হচ্ছে বেসামরিক মানুষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এবং ইউএন প্রজেক্ট সার্ভিস অফিসের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দ্য সিলভা এক বিবৃতিতে জানান, দুই বছরের বেশি আগ্রাসনে গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ জমেছে।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত, আহত ৯

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত, আহত ৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
সরকারবিরোধী গণবিক্ষোভে টালমাটাল ইরান, নিহত ৫৩৮

সরকারবিরোধী গণবিক্ষোভে টালমাটাল ইরান, নিহত ৫৩৮

ইরানে টানা ১৫ দিন ধরে চলা সরকারবিরোধী গণবিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন। একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ। সংস্থাটির দাবি, প্রকৃত হতাহত ও গ্রেফতারের সংখ্যা সরকারি দমননীতির কারণে আরও অনেক বেশি হতে পারে। গত তিন দিন ধরে দেশজুড়ে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক কল পরিষেবা বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুর্দিদের নাগরিকত্ব-ভাষার স্বীকৃতি ফিরিয়ে দিল সিরিয়া

কুর্দিদের নাগরিকত্ব-ভাষার স্বীকৃতি ফিরিয়ে দিল সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দি জনগোষ্ঠীর নাগরিকত্ব ও ভাষাগত অধিকার নিশ্চিত করে একটি ঐতিহাসিক আদেশ জারি করেছেন। এই আদেশের মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে সিরিয়ার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো এবং দীর্ঘদিন নাগরিকত্ববঞ্চিত কুর্দি সিরিয়ানদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় গত সপ্তাহে ভয়াবহ সংঘর্ষের পর এই আদেশ জারি করা হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন।

২৫ জুলাই, ২০২৬
ইরানে খামেনির পতন কি আসন্ন?

ইরানে খামেনির পতন কি আসন্ন?

ইরানে সরকারবিরোধী আন্দোলন এক নতুন ও নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসলামি প্রজাতন্ত্রের প্রায় পাঁচ দশকের ইতিহাসে এমন ব্যাপক, বিস্তৃত ও ধারাবাহিক বিক্ষোভ আগে দেখা যায়নি। দেশজুড়ে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও মানুষ রাস্তায় নেমে আসছে। এর জবাবে ইরানি কর্তৃপক্ষ দমন-পীড়ন চালালেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মার্কিন স্বার্থ ও মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে—এবারের আন্দোলন কি আগের সব আন্দোলন থেকে আলাদা?

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন কিরিবাতিতে

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন কিরিবাতিতে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেল ৬টা ৫ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিজমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে, ৩৪ দশমিক ৯১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০ দশমিক ৮১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

২৫ জুলাই, ২০২৬
নববর্ষ ঘিরে সন্ত্রাসী আশঙ্কা: তুরস্কে ১১৫ সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার

নববর্ষ ঘিরে সন্ত্রাসী আশঙ্কা: তুরস্কে ১১৫ সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার

আসন্ন ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় তুরস্কজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে ১১৫ জন সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের ১২৪টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি