বাংলাদেশি তকমা দিয়ে এক বছরে ২২০০ জনকে সীমান্তে ঠেলে দিয়েছে ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানী দিল্লির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের নামে ২০২৫ সালে ২ হাজার ২০০ জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে সীমান্ত পার করিয়েছে ভারত। এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গত কয়েক বছরের তুলনায় এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০২৪ সালে মাত্র ১৪ জন এবং ২০২৩ সালে ৫ জনকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এক বছরে দুই হাজারের বেশি মানুষ বাংলাদেশে পৌঁছে যাওয়াকে বিশেষজ্ঞরা নজিরবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অনেকেই।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসী শনাক্ত ও প্রত্যাবাসনের নির্দেশ জারি করার পর এই কার্যক্রম আরও ত্বরান্বিত হয়েছে। তবে দিল্লি পুলিশ ফেরত পাঠানোদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারেনি। পুলিশ দাবি করেছে, এই ব্যক্তিরা জাল আধার কার্ড, ভোটার আইডি ও অন্যান্য নথি ব্যবহার করে দিল্লির বিভিন্ন এলাকায় বসবাস করছিল।

বিরোধী দল ও সমালোচকরা বলছেন, বহু বৈধ নাগরিককেও বাংলাদেশি ঘোষণা করে জোরপূর্বক সীমান্ত পার করা হয়েছে। বিশেষ করে, পশ্চিমবঙ্গের বীরভূম ও আসামের একাধিক ঘটনার উদাহরণ দিচ্ছেন তারা।

ভারতীয় সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং শুধুমাত্র ভাষার ভিত্তিতে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই অভিযানের ভয়াবহতার অন্যতম প্রমাণ বীরভূমের সোনালী খাতুন ও তার পরিবার। চলতি বছরের মাঝামাঝি সময়ে অন্তঃসত্ত্বা সোনালী ও তার পরিবারের পাঁচ সদস্যকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। 'আধার কার্ড' থাকা সত্ত্বেও তাদের নাগরিকত্ব মানা হয়নি। চার মাসের কঠোর দুর্ভোগের পর বিচারিক আদেশে প্রমাণিত হয়, তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। সম্প্রতি, তারা নিজ দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।

আসামের নলবাড়ির সকিনা বিবির ঘটনাও রয়েছে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ২০১৬ সাল থেকে ডিটেনশন সেন্টারে আটক থাকার পর সুপ্রিম কোর্টের আদেশে জামিনে মুক্ত হলেও চলতি বছরের জুনে তাকে ঢাকার ভাষানটেক এলাকায় পাওয়া যায়, যা প্রমাণ করে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল।

পরবর্তীতে কাশিমপুর কারাগারে বন্দী থাকার পর আদালতের হস্তক্ষেপে তিনি মুক্তি পেলেও তার মত অসংখ্য মানুষ বর্তমানে পরিচয় সংকটের মুখে পড়ে বাংলাদেশে মানবেতর জীবন যাপন করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত