মেজাজ হারিয়ে চড় মারলেন মমতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে দলীয় কর্মসূচির সময় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের দলের এক কর্মীকে চড় মারেন। বুধবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কালীঘাটে ভিড় সামাল দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কয়েকজন কর্মীকে ধাক্কা দেন এবং তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি এক কর্মীকে চড় মারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ সময় হাতে মাইক নিয়ে তিনি ভিড় সরিয়ে দিতে বারবার নির্দেশ দেন এবং বিরক্তি প্রকাশ করেন।

এদিন বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।

ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভাড়াটে সন্ত্রাসীদের এনে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, নারী-পুরুষ নির্বিশেষে অনেককে মারধর করা হয়েছে। আহতদের উদ্ধারে তিনি ঘটনাস্থলের বাইরে গিয়েছিলেন এবং সেখানে রক্তাক্ত অবস্থায় বহু মানুষকে দেখেছেন বলে জানান।

প্রতিবেদন অনুযায়ী, মিছিল শুরুর পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. তেলের দাম বাড়লেও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. তেলের দাম বাড়লেও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান