আন্তর্জাতিক
বেইজিংয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নে পশ্চিমা প্রভাব কাটানো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের দ্বিতীয় গন্তব্য চীন। সফরটি ঘিরে দেশীয় গণমাধ্যমে ব্যাপক প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ সফরে অবকাঠামো ও শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ১৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুপ্রতিম ও প্রতিবেশী রাষ্ট্র। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এই সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হয়।
খামেনির শেষ বিদায়ে কেন অনুপস্থিত ছেলে মোজতবা
সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল নামলেও সেখানে দেখা যায়নি তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে। বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হলেও বিশ্লেষকদের মতে, এর পেছনে মূল কারণ নিরাপত্তা শঙ্কা। জর্জটাউন ইউনিভার্সিটি অব কাতারের সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ শনিবার (৪ জুলাই) আলজাজিরাকে বলেন, মোজতবার শেষ বিদায়ে অনুপস্থিত থাকার বিষয়টি খুবই বোধগম্য। তার ভাষ্য, ইরান আশঙ্কা করছে—এ ধরনের বড় সমাবেশকে লক্ষ্য করে ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে টার্গেট করতে পারে।
বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি
বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস–এর কার্যক্রম চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে গোষ্ঠীটির সম্ভাব্য কার্যক্রম ইসরায়েল পর্যবেক্ষণ করছে। রিউভেন আজার দাবি করেন, মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থী প্রভাব বিস্তারের বিষয়ে ইসরায়েল উদ্বিগ্ন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সতর্ক থাকা প্রয়োজন।
খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটিরও বেশি মানুষ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ছয় দিনব্যাপী এই আয়োজনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে লাখো মানুষের সমাগম হয়েছে বলে জানানো হয়েছে।
সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। নিয়ন্ত্রক চ্যালেঞ্জ এবং নতুন পণ্য বাজারে আনতে বিলম্বের কারণে ব্যয় কমিয়ে মুনাফা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার বিএটি জানায়, তারা প্রায় সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে। একই সঙ্গে অ্যাকসেঞ্চারসহ বিভিন্ন তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার পদ স্থানান্তর করা হবে। সব মিলিয়ে এই পুনর্গঠনের প্রভাব পড়বে প্রায় ৯ হাজার কর্মীর ওপর। তবে কোম্পানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ কর্মসূচির বাইরে থাকবে।
ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল প্রবাসী যুবকের
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত হানিফ মিয়া (৩৫) ওমরাহ পালন শেষে সহকর্মীদের নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।
চুপ করাতে হলে আমাকে মেরে ফেলতে হবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে বিজেপি পরিকল্পিতভাবে দলটির নেতাকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন সাংবাদিক
আর্জেন্টিনার এক টেলিভিশন উপস্থাপকের প্রচারিত তথ্যকে কেন্দ্র করে ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় এবং মেসির ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে পরে জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়া এবং হোর্হে মেসি সুস্থ আছেন।
যৌন নির্যাতন মামলায় সাংবাদিকের কাছে হেরে গেলেন ট্রাম্প, দিতে হবে ৫০ লাখ ডলার
যৌন নিপীড়ন ও মানহানির মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখক ও সাংবাদিক ই জিন ক্যারলকে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বহাল থাকছে। সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের আবেদন শুনতে অস্বীকৃতি জানায়। এর ফলে ২০২৩ সালে জুরিবোর্ডের দেওয়া পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় কার্যকর থাকছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৬১ কোটি ৬২ লাখ টাকা।
ঘানার বন্যায় মৃত ৩৪, ঘরছাড়া প্রায় ৯০ হাজার মানুষ
ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাডমো)-র পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানান, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে রাজধানী আক্রাতেই মারা গেছেন ১২ জন। নিখোঁজদের তথ্য যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি। তার ভাষ্য, উদ্ধারকাজে আরও মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
মক্কা-মদিনায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা
ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নির্ধারিত এলাকায় বিদেশি মুসলিমদের সম্পত্তি কেনার সুযোগ দিয়েছে সৌদি আরব। দীর্ঘদিনের বিধিনিষেধ শিথিল করে এ-সংক্রান্ত নতুন নীতিমালার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা বিদেশিদের সম্পত্তির মালিকানা বিষয়ে নতুন বিধিমালা এবং অনুমোদিত এলাকার তালিকা অনুমোদন করেছে। একই দিনে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি বিদেশি নাগরিকদের আবেদন গ্রহণের জন্য ‘সৌদি প্রোপার্টিজ’ নামে একটি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে।
ইসরায়েলকে সহায়তার অভিযোগে ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিল হামাস
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগে এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। গোষ্ঠীটির দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামাসের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য নিহত হন। লন্ডনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আশার্ক আল-আওসাত বৃহস্পতিবার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামাস-সমর্থিত ‘রেজিস্ট্যান্স সিকিউরিটি’ বুধবার এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা নিশ্চিত করেছে। তাকে ‘এমএম’ কোডনামে উল্লেখ করা হয়েছে।