ইসরাইলকে মার্কিন সামরিক নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে দেশকে নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) পশ্চিম তীরের গুশ এৎজিয়নে রিজার্ভ যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েল।

নেতানিয়াহু বলেন, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সংঘাত মোকাবিলায় ইসরায়েলের স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে এখন সময় এসেছে নিজেদের অস্ত্র নিজেরাই উৎপাদন করার সক্ষমতা গড়ে তোলার।

তিনি আরও বলেন, ইসরায়েল বর্তমানে ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এ লড়াই এখনও শেষ হয়নি। আগামী কয়েক দশকে দেশের নিরাপত্তা ও অবস্থান নির্ভর করবে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতার ওপর।

নেতানিয়াহুর মতে, দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে ইসরায়েলকে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন অস্ত্র উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সম্প্রতি তিনি একাধিকবার ইসরায়েলের যুক্তরাষ্ট্রনির্ভর সামরিক সহায়তা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন। তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরান ইস্যুতে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ