আন্তর্জাতিক
ক্রিকেট বোর্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি,অল্পের জন্য প্রাণে রক্ষা
ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাসভবনে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় বুধবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে সিবিসি। খোসা জানান, নিউটন এলাকায় তার বাসভবন লক্ষ্য করে ভোর ৪টা ৪০ মিনিটে গুলি চালানো হয়। তখন বাড়ির ভেতরে কয়েকজন থাকলেও কেউ হতাহত হননি। সম্প্রতি আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তিনি আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতি হিসেবে দায়িত্ব নেন।
মার্কিন গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে যেখান থেকে
যুক্তরাষ্ট্র নতুন একটি নীতি ঘোষণা করেছে, যার ফলে গ্রিন কার্ড পেতে ইচ্ছুক অধিকাংশ অভিবাসীকে দেশ ছেড়ে বিদেশে অবস্থিত কোনো দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে আবেদন করতে হবে। যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসিআইএস) শুক্রবার জানিয়েছে, যারা নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য আবেদন করতে চান, তাদের "ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া" দেশটির বাইরে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। এই পদক্ষেপটিকে অবৈধ অভিবাসন কমানোতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ বলা হচ্ছে। এতদিন নানা রকম ভিসাধারী ও দর্শনার্থীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন, সেই সুযোগটির দুর্বলতা বন্ধ করার কধা বলা হচ্ছে।
চীন থেকে ফিরে ইরানে ফের বড় হামলার প্রস্তুতি ট্রাম্পের: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরেই ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। তিনি চলমান কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে সামরিক শক্তির প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। এ জন্য তার শীর্ষ সহযোগীরা (পেন্টাগন কর্মকর্তারা) ইরানে বড় পরিসরে বিমান হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। আগামী সপ্তাহে সম্ভাব্য হামলার ঘটনা ঘটতে পারে। শনিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
‘গরু কুরবানি বর্জনের আহ্বান’; মুসলিমদের নতুন কৌশলে চাপে উগ্রবাদীরা!
সম্প্রতি এক বক্তব্যে তিনি পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ তুলে ধরে বলেন, 'যদি মুসলিমরা এক বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখেন, তাহলে যারা এসব প্রাণীর কুরবানির বিরোধিতা করে তারা বড় ধরনের শিক্ষা পাবে।' জাফর পাশার অভিযোগ, হায়দরাবাদে কুরবানির জন্য গরু ও মহিষ কিনতে গিয়ে মুসলিমরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, কিছু গোরক্ষক কুরবানির পশু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটাচ্ছে।
ইরান চুক্তি স্বাক্ষর আজই হবে: দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রবিবার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত নয় এবং ওই দিন স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই। শনিবার (১৩ জুন) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি ‘আগামীকাল স্বাক্ষরের জন্য নির্ধারিত’। তার মতে, চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হবে।
ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন আহত হয়েছেন। শনিবার( ১৬ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।
সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট আজ
দেশের জনসংখ্যা ১ কোটির মধ্যে সীমাবদ্ধ রাখতে রবিবার (১৪ জুন) সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তাবটি পাস হলে এটি বিশ্বে একটি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এই উদ্যোগকে ঘিরে এরইমধ্যে দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকদের মতে, টেকসই উন্নয়ন ও জীবনযাত্রার মান বজায় রাখতে এটি জরুরি। তবে বিরোধীদের আশঙ্কা, এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিকভাবে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
‘গাজা গণহত্যায়’ ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত-ব্রাজিলসহ বিশ্বের ৫১ দেশ
২০২৪ সালের জানুয়ারি। হাড়কাঁপানো এক শীতের দিনে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সামনে জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। তাঁদের লক্ষ্য হলো, গাজায় ইসরায়েলের চালানো ১০০ দিনের বেশি ‘গণহত্যামূলক’ যুদ্ধের নিন্দা জানানো। অন্যদিকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিরা তখন ইউটিউব লাইভস্ট্রিমে আইসিজের কার্যক্রম দেখছিল। আর যারা দেখছিল না, তারা ব্যস্ত ছিল ইসরায়েলের বোমা থেকে বেঁচে থাকার লড়াইয়ে।জাতিসংঘের গণহত্যা কনভেনশনের আট দশকের ইতিহাসে খুব কমসংখ্যক অভিযোগ সর্বোচ্চ আদালতে উঠেছে। সেদিন দক্ষিণ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছিল, গাজায় ইসরায়েলি বাহিনীর এই নির্মম হামলা ‘গণহত্যা’ (একটি জাতি, ধর্মীয় বা গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করা) কি না, তা খতিয়ে দেখতে।
আজ ট্রাম্পের জন্মদিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন আজ। আজ রবিবার (১৪ জুন) তিনি ৮০ বছর বয়সে পা দিলেন। জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজের দক্ষিণ লনে অস্থায়ী রিং ও গ্যালারি তৈরি করা হয়েছে। বিশেষ এই দিনটি বক্সিং ম্যাচ দেখে কাটাবেন মার্কিন প্রেসিডেন্ট।
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭
দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার জবাবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৪ জন মার্কিন সেনা সদস্য ও ৩ জন বেসামরিক ঠিকাদারসহ মোট ৭ জন আহত হয়েছেন। তবে আহতরা সবাই সামান্য আঘাত পেয়েছেন এবং ২৪ ঘণ্টার মধ্যেই নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন বলে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে।
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর প্রায় সাড়ে ৫টার দিকে রাজস্থানের কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই আগুন লাগা বগিটি ট্রেনের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়।
কমল জেট ফুয়েলের দাম
প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম আজ শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।