আন্তর্জাতিক
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, যুবতীকে অপহরণের পর গাছে বেঁধে ‘নির্যাতন’
ভারতের উত্তর প্রদেশ-এর বেনিগঞ্জ কোতোয়ালি এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবতীকে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া পুলিশের সার্কেল অফিসার অজিত চৌহান জানান, ঘটনাটি গত ১১ মে ঘটেছে। ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই যুবতীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়।
৪ বছরের ব্ল্যাকমেইল ও গণধর্ষণ: বিচার না পেয়ে বড়বোনের পর ছোটবোনেরও আত্মহত্যা
স্থানীয় একটি 'ই-মিত্র' সেবা কেন্দ্রের অপারেটর মহিপাল ভুক্তভোগী বড়বোনের কিছু আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করেন। পরে সেই ভিডিওকে হাতিয়ার করে মহিপাল ও তার সহযোগীরা দীর্ঘ চার বছর ধরে তাকে ব্ল্যাকমেইল, অর্থ আত্মসাৎ এবং দলবদ্ধভাবে ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ। নির্যাতন সহ্য করতে না পেরে গত ২০ মার্চ বড় বোন আত্মহত্যা করেন। এরপর ১১ এপ্রিল ছোট বোন বাদী হয়ে মহিপাল, শিবরাজ, গোপাল, ভিজারাম, দিনেশ, মনোজ ও পুখরাজসহ মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো (ধবল) জাতের একটি মহিষ এখন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মজা করে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি এবার নজর কেড়েছে ইরানেরও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে রসিকতা করে লেখা হয়, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।”
পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুমকি ভারতীয় সেনাপ্রধানের
গত বছরের মে মাসে ভারতের পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’ । এর ফলে, দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয় এবং ভারত বেশ কয়েকটি যুদ্ধবিমান হারায়।
পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪
পুলিশ সূত্র জানায়, ‘জাফর এক্সপ্রেস’ নামের ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে ট্রেনটি চামান ফটকের কাছে পৌঁছালে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়। দুটি বগিতে আগুন ধরে যায় এবং আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে।
ভিসার নিয়মে হঠাৎ পরিবর্তন এনেছে ভারত
ভারতে দীর্ঘমেয়াদে অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন সংক্রান্ত বিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিদেশি নাগরিকদের সন্তানদের বিষয়ে কিছু ছাড় এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রদানের নিয়মেও সংশোধন আনা হয়েছে।
ইসরায়েলের ২ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি
ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির দাবি, সোমবার কয়েক ঘণ্টা আগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসির বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইসরায়েল তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলেও বিমান হামলা পরিচালনা করেছে। এসব ঘটনার জবাব হিসেবেই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা
নির্দেশনা অনুযায়ী, ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর পোর্টালে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে ভিএফএস গ্লোবাল। এরপর শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সাক্ষাৎকারের তারিখ জানিয়ে দেওয়া হবে। এজন্য আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহৃত ই-মেইল ঠিকানাতেই সব ধরনের যোগাযোগ করা হবে।
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৬, আহত ২ শতাধিক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সমুদ্রকেন্দ্রিক ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং উপকূলীয় এলাকায় প্রায় এক মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাত লাখের বেশি মানুষের বসবাসকারী বন্দরনগরী জেনারেল সান্তোস। টুনা রপ্তানি ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে কয়েকটি ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং একটি গুরুত্বপূর্ণ সেতুসহ বিভিন্ন স্থাপনায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে তরুণীকে হত্যা করলো বাবা-মা
মেয়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে থানার ভেতরে পুলিশের সামনেই ছুরিকাঘাতে হত্যা করেছেন তার বাবা-মা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বন্দা বিভাগে। সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (১৪ জুন) জানিয়েছে, ১৯ বছর বয়সী শিবানি গত ১৮ মে প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে পালিয়ে যান। পরে তারা একটি মন্দিরে বিয়ে করেন এবং রেজিস্ট্রিও সম্পন্ন করেন।
বিশ্ববাসী কয়েক ঘণ্টার মধ্যে সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা রোববারের মধ্যেই আসতে পারে। তিনি দাবি করেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সামরিক ও কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে।ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসী হয়তো একটি সুখবর পেতে পারে।” তিনি আরও বলেন, সম্ভাব্য চুক্তির মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে ইরানকে আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা উদ্বেগের কারণ মনে করা হবে না।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দ্বারপ্রান্তে, খুলছে হরমুজ প্রণালি!
মার্কিন এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, সমঝোতা স্মারকের আওতায় আগামী ৬০ দিন হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। একই সঙ্গে প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো অপসারণেও সহযোগিতা করবে তেহরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে সম্মত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে ইরান আবারও স্বাভাবিকভাবে তেল রফতানির সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।