আন্তর্জাতিক

নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, বাংলাদেশি পর্বতারোহী নেপালে আটক

নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, বাংলাদেশি পর্বতারোহী নেপালে আটক

নেপালে এক মালয়েশীয় নারী পর্যটকের গোসলের সময় গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক বাংলাদেশি পর্বতারোহীকে আটক করেছে দেশটির পুলিশ। অভিযুক্ত তৌফিক আহমেদ তমাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, গত ৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কাস্কি জেলার মচ্ছাপুচ্ছ্রে গ্রামীণ পৌরসভার একটি হোটেলে অবস্থানকালে মালয়েশীয় নাগরিক নুরধিয়া ইজিয়ান বিনতি মোহদ রাদজার অনুমতি ছাড়া গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। বিষয়টি টের পেয়ে তিনি অভিযুক্তকে আটক করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তরে সম্মত হয়নি বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাথমিক সমঝোতায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত ছিল না। তার ভাষ্য অনুযায়ী, পারমাণবিক বিষয়টি কেবল একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনায় থাকবে, যা বর্তমান সমঝোতার অংশ নয়। ফলে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

২৫ জুলাই, ২০২৬
মা' হিসেবে গরু অর্ঘ্য নিবেদনেরও পাত্র: যোগী আদিত্যনাথ

মা' হিসেবে গরু অর্ঘ্য নিবেদনেরও পাত্র: যোগী আদিত্যনাথ

গরুকে শুধুমাত্র একটি পশু হিসেবে দেখার মানসিকতার কড়া সমালোচনা করেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে গরু অর্ঘ্য নিবেদনের পাত্র হিসেবে বিবেচিত। সম্প্রতি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি নিয়ে দেশটির বিভিন্ন ধর্মীয় নেতার বক্তব্য ও সংগঠনের অবস্থানকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। জমিয়ত উলেমা-এ-হিন্দসহ কয়েকটি মুসলিম সংগঠন এই দাবি তোলার পর বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়।

২৫ জুলাই, ২০২৬
মহাকাশ স্টেশনে পুরো ১ বছর থাকবেন চীনের নভোচারী

মহাকাশ স্টেশনে পুরো ১ বছর থাকবেন চীনের নভোচারী

চীন তাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে এক নভোচারীকে এক বছরের জন্য মহাকাশ স্টেশনে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানবদেহে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণার সুযোগ তৈরি করবে এই মিশন। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোববার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে লং মার্চ-২ এফ ওয়াই২৩ রকেটের মাধ্যমে শেনঝৌ-২৩ উৎক্ষেপণ করা হবে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে আগের চেয়েও ‘বিধ্বংসী’ জবাব দেওয়া হবে

ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে আগের চেয়েও ‘বিধ্বংসী’ জবাব দেওয়া হবে

ইসরায়েলের সর্বশেষ হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইসরায়েলকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়, যদি ইসরায়েল এবং তার মিত্ররা, বিশেষ করে দক্ষিণ লেবাননে, আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে আগের চেয়েও আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম

যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচলের বিষয়ে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এ শান্তিচুক্তির খবরে বিশ্বে তেলের বাজারেও এসেছে স্বস্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী চুক্তির বিষয়টি জানিয়েছেন। এরপরই সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। গত মার্চ মাসের পর থেকে এ পর্যন্ত তেলের দাম সবচেয়ে বেশি কমেছে।

২৫ জুলাই, ২০২৬
আমেরিকা ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান

আমেরিকা ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান

ইরানর সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর যুদ্ধমুখী অবস্থান এবং অতীত কর্মকাণ্ড বিবেচনায় রেখে তারা সবসময় পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতা স্মারকের ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেও গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে তেহরান। এর আগে ইরান জানিয়েছিল, তারা ‘ট্রিগারে হাত রেখেই’ আলোচনায় বসবে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরান স্পষ্ট করেছে, ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে।

২৫ জুলাই, ২০২৬
ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

সংযুক্ত আরব আমিরাত-এর আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। আবুধাবির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে এ আগুনের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে সমঝোতা ‘আজই’ হতে পারে: রুবিও

ইরানের সঙ্গে সমঝোতা ‘আজই’ হতে পারে: রুবিও

ভারত সফরকালে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, গত রাত কিংবা আজকের মধ্যেই আলোচনায় অগ্রগতির খবর আসতে পারে বলে তারা আশা করেছিলেন। যদিও পরিস্থিতি এখনও সংবেদনশীল পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, 'ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বা হামলা চালায়, তাহলে পাল্টা জবাব দেওয়ার অধিকার তেল আবিবের অবশ্যই আছে।'

২৫ জুলাই, ২০২৬
অনলাইন প্রতারণার অভিযোগে নেপালে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন প্রতারণার অভিযোগে নেপালে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

কম্বোডিয়া ও মিয়ানমারের মতো অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কাঠমান্ডু পুলিশ। বাংলাদেশি নাগরিক ছাড়াও চার ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’: হাদি হত্যা নিয়ে মমতা

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’: হাদি হত্যা নিয়ে মমতা

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি একটি আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে নানা প্রশ্ন তোলেন। মঙ্গলবার (২ জুন) ধর্মতলার সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের রাজ্য পুলিশের বিশেষ বাহিনী গ্রেপ্তার করার পর তাকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের ৫ কঠোর শর্ত

ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের ৫ কঠোর শর্ত

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র দাবি করেছে—ইরানের পরমাণু কর্মসূচির আওতায় থাকা একাধিক স্থাপনার মধ্যে কেবল একটি পারমাণবিক কেন্দ্র ভবিষ্যতে চালু রাখার অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে জব্দ বা ফ্রিজ করে রাখা ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্তত ২৫ শতাংশ ছাড় দেওয়ার দাবিও প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এছাড়া, মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সামরিক সংঘাতের অবসানকে এই আলোচনার সফলতার সঙ্গে সরাসরি যুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন