আন্তর্জাতিক
যুদ্ধ অবসানে চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: তেহরান
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ধাপে শুরু হবে।
বাংলাদেশে আসতে পারেন শেহবাজ শরিফ, ফিল্ড মার্শাল আসিম মুনির, যেসব ইস্যু আলোচনায়
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে—দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে।
ট্রাম্পের বিরুদ্ধে শেয়ার বাণিজ্যে দুর্নীতির অভিযোগ ডেমোক্র্যাটদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে শেয়ার বাজারে বড় ধরনের লেনদেনের তথ্য ফাঁসের পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্পের ছেলে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার ডেমোক্র্যাটরা এই অভিযোগ তোলেন। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘প্রেসিডেন্টের দুর্নীতি জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় বিপর্যয়।’ ওয়ারেন মূলত এনভিডিয়ার শেয়ার কেনার দিকে ইঙ্গিত করেছেন। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যবহৃত উন্নত চিপ তৈরি করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বাংলাদেশকে ২৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ দিল্লির, ফেরতের প্রস্তুতি
ভারতে অবস্থানরত ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির দাবি, এসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁদের নাগরিকত্ব নিশ্চিত হলে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার হওয়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে অভিযুক্ত শত শত কথিত বাংলাদেশি সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে।
বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান
পাকিস্তান বাংলাদেশকে তাদের আধুনিক যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ব্লক–৩ এর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সিমুলেটর হস্তান্তর করেছে বলে বিভিন্ন প্রতিরক্ষা–বিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি প্রশিক্ষণ সরঞ্জাম হস্তান্তর নয়; বরং ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়চুক্তির প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় দুই দেশের বিমানবাহিনীর প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর এই বিষয়টি সামনে আসে। বৈঠকে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। তাদের নেতৃত্বে ছিলেন দেশটির বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আওরঙ্গজেব আহমেদ। সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন।
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৯০
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, খনির পরিচালনাকারী কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল, যা বিস্ফোরণের পেছনে ভূমিকা রাখতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
ইরান চুক্তি এগিয়ে গেলে কি টলবে নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকার
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জনসমর্থন সাময়িকভাবে বৃদ্ধি পেলেও দেশটির রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এখনই নির্বাচন হলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতানিয়াহুর ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান একযোগে ইরানে হামলা চালানোর পর দুই দেশের নেতৃত্ব এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছিল। সেই সময় নেতানিয়াহু ইসরায়েলের জনগণকে বলেন, দুই দেশের সম্পর্ক আগে কখনো এত ঘনিষ্ঠ ছিল না।
৪ জুলাই তেহরানে শুরু হবে আলী খামেনির শেষ বিদায়, ৯ জুলাই মাশহাদে দাফন
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। ধারাবাহিক শোকানুষ্ঠান ও জানাজা শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খামেনির কর্ম ও চিন্তাধারা সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বে থাকা তার কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি প্রকাশ করেছে।
ইসরায়েলি হামলায় লেবাননে দুই স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫১ জন
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দুটি স্থাপনায় সরাসরি হামলা চালানো হয়েছে। এতে জরুরি সেবাকর্মীরাও হতাহত হয়েছেন।
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসর গ্রহণ করলে একই দিন দায়িত্ব গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তিনি ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই ছাত্রের সঙ্গে ২ শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অতঃপর...
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি নামী বেসরকারি খ্রিষ্টান স্কুলের সাবেক এক শিক্ষিকাকে ১৫ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই চাঞ্চল্যকর কেলেঙ্কারির জেরে ঐতিহ্যবাহী ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। গত সোমবার (১৮ মে) গ্রিন কাউন্টি সুপিরিয়র কোর্টে নিজের অপরাধ স্বীকার করার পর শেরি ডেল মলডিন (৬১) নামে ওই শিক্ষিকাকে এই সাজা দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ বছরের প্রবেশন (শর্তাধীন মুক্তি) এবং একজন যৌন অপরাধী হিসেবে আজীবন তালিকায় নাম নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণের শঙ্কা, সরানো হলো ৪০ হাজার বাসিন্দাকে
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গার্ডেন গ্রোভ শহরের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় থাকা বিশাল স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে পড়ে। পরে সেখান থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে। ট্যাংকটিতে ৬ থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট সংরক্ষিত ছিল, যা প্লাস্টিক ও উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।