আজ ট্রাম্পের জন্মদিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন আজ।  আজ রবিবার (১৪ জুন) তিনি ৮০ বছর বয়সে পা দিলেন। 

জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজের দক্ষিণ লনে অস্থায়ী রিং ও গ্যালারি তৈরি করা হয়েছে। বিশেষ এই দিনটি বক্সিং ম্যাচ দেখে কাটাবেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। কুইন্সের জ্যামাইকা এস্টেটসে এক বিত্তশালী পরিবারে তার শৈশব কাটে। 

৫ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ। ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল ও আগ্রাসী স্বভাবের হওয়ায় ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। পরে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

পড়াশোনা শেষ করে ট্রাম্প বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন। ১৯৭১ সালে বাবার কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখেন 'দ্য ট্রাম্প অর্গানাইজেশন'। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার নির্মাণসহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স তৈরি করে তিনি আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠেন। 'দ্য অ্যাপ্রেন্টিস' রিয়েলিটি শো-এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান।

ব্যবসায়িক সাফল্যের পর ট্রাম্প রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন। 'মেইক আমেরিকা গ্রেট এগেইন' স্লোগান দিয়ে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।  পরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।  তবে হাল না ছেড়ে আবারও ২০২৪ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। 

তথ্যসূত্র: এপি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন