ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, ইরানের শীর্ষ নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা করার প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রিপাবলিকান তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলছে, ‘আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই।’ আমি বলেছি, ‘না ধন্যবাদ। আমি এটা চাই না।'

উল্লেখ্য, ট্রাম্প একই অনুষ্ঠানে আরও দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, 'আমরা মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে এমন সাফল্য দেখিয়েছি যা আগে কেউ দেখেনি। তারা এখন আলোচনা করতে চায়, চুক্তি করতে মরিয়া। কিন্তু নিজের দেশের জনগণের ভয় তাদের ভয়ে কথা বলতে দিচ্ছে না।'

তবে তেহরান এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, 'আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজেই নিজের সঙ্গে আলোচনা করছেন? আমরা সবসময় বলেছি, আমাদের মতো মানুষ কখনোই আপনাদের সঙ্গে কোনো চুক্তি করবে না।'

একই সময় মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানে ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, হিজবুল্লাহসহ প্রক্সি গোষ্ঠীর সমর্থন বন্ধ এবং হরমুজ প্রণালী খোলার মতো শর্ত উল্লেখ করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় তেহরান মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের ৫ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ইরান স্পষ্ট করেছে যে, যেকোনো যুদ্ধের অবসান হবে তাদের শর্তে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে