সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান সম্প্রতি ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। যদিও এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। তার ভাষায়, ইরান ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে এবং সেগুলো এক দিনের মধ্যেই ধ্বংস করা সম্ভব।
তবে ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে তুলনামূলক ইতিবাচক মন্তব্যও করেন ট্রাম্প। তিনি বলেন, 'আগের সময়ের নেতাদের তুলনায় বর্তমান কর্মকর্তারা বেশি বিচক্ষণ ও বাস্তববাদী। একই সঙ্গে ইরানের আলোচনার কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।'
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুব বেশি জরুরি না হলেও আন্তর্জাতিক অঙ্গনে স্বচ্ছতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ।'
ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং সামরিক পদক্ষেপের ইঙ্গিত নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা