ট্রাম্প বলেন, 'আমরা ইরানের সম্ভাব্য সবকিছু ধ্বংস করে দিতে চেয়েছিলাম। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমাদের করা হামলার ফলে দেশটির পুনর্গঠনে ১৫–২০ বছর সময় লাগবে।'
তিনি আরও জানান, ইরানের এখন কোনো নৌবাহিনী, সেনাবাহিনী বা বিমানবাহিনী নেই। এছাড়া দেশটির কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা নেতৃত্বের অস্তিত্ব নেই।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ইরান যদি আলোচনার টেবিলে আসে, তবে ভালো। তবে তারা আলোচনায় এল কি না, তাতে এখন আর আমাদের কিছু যায় আসে না।'