তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সংঘাতটি শেষ হওয়ার দ্বারপ্রান্তে অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে শান্তি আলোচনার প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক ও নৌ-অবরোধ আরও জোরদার করার খবরও রয়েছে।
ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিছুটা স্বস্তির ইঙ্গিত দেখা গেলেও, অনেক পর্যবেক্ষক সতর্ক অবস্থান নিয়েছেন।
তাদের মতে, হরমুজ প্রণালি এবং পারমাণবিক ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্থায়ী সমঝোতা ছাড়া পরিস্থিতিকে পুরোপুরি স্বাভাবিক বলা কঠিন।
এদিকে সাম্প্রতিক সংঘাত বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে চীন ও ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলো চাপের মুখে পড়ে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের ‘যুদ্ধ শেষের পথে’ মন্তব্যকে রাজনৈতিক বার্তার পাশাপাশি কূটনৈতিক চাপ প্রয়োগের অংশ বলেও মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
সূত্র: আল জাজিরা