ইরান যুদ্ধে জয়ী যুক্তরাষ্ট্র!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক ও সামরিক সাফল্যের ফল হিসেবে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমরা ৩৮ দিনের মধ্যেই আমাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছি, এমনকি তা ছাড়িয়েও গেছি।'

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যই কার্যকর দরকষাকষির পরিবেশ তৈরি করেছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল কঠিন আলোচনায় অংশ নিতে সক্ষম হয়েছেন, যা শেষ পর্যন্ত একটি কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ উন্মুক্ত করেছে।

একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে লেভিট বলেন, 'মার্কিন স্বার্থ রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের সক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়।'

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দিলে তবেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে এবং দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর হবে।

অন্যদিকে, যুদ্ধবিরতির খবরে ইরানে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে