ইরান যুদ্ধের দুই মাস পর উন্মুক্ত কুয়েতের আকাশসীমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘কুনা’-র বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আগে আকাশসীমা বন্ধ করা হয়েছিল।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক বলেন, 'পরিস্থিতির উন্নতি হওয়ায় সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং এটি বিমানবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরুদ্ধারের প্রথম ধাপ।'

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত চরমে পৌঁছায়। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে টানা ২১ দিনের আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের শীর্ষ নেতৃত্বের হতাহতের ঘটনা ঘটে এবং গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কুয়েতও এই হামলার বাইরে ছিল না; দেশটির বিমানবন্দর কয়েকবার আঘাতের মুখে পড়ে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

মুবারক জানান, এসব ক্ষয়ক্ষতির হিসাব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংঘাত চলাকালে কুয়েতের বিমানগুলোকে আশ্রয় দিতে সৌদি আরব সহযোগিতা করেছিল বলেও তিনি উল্লেখ করেন এবং এ জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় পূর্ণ সক্ষমতায় চালুর প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক সূচিতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে সহায়ক হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে