ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের শঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইনজীবীর খোলা চিঠি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের ধরণ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে তুলনা করেছেন। হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের এসব বিশেষজ্ঞ বৃহস্পতিবার একটি খোলা চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

‘জাস্ট সিকিউরিটি’ জার্নালে প্রকাশিত চিঠিতে তারা বলেন, 'ইরানের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে হামলার হুমকি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী।'

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, গত মার্চে ট্রাম্প ইরানে হামলা চালানোকে ‘মজা’ হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া পেন্টাগনের প্রধান পিট হেগসেথের ‘যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম মানা হবে না’—বক্তব্যেরও কঠোর সমালোচনা করা হয়েছে।

বিশেষজ্ঞরা অভিযোগ করেন, ইতোমধ্যেই মার্কিন হামলায় ইরানের স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার পর সামরিক তদন্ত শুরু হয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৭৫ জন নিহত হন।

গত বুধবার এক টেলিভিশন ভাষণে ট্রাম্প ইরানকে ‘পাথর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুমকি দেন এবং বলেন, “আগামী দুই-তিন সপ্তাহ আমরা তাদের ওপর প্রচণ্ড আঘাত হানব।” যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মুসলিম অধিকার সংস্থা এই মন্তব্যকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এ সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে