ইরানে পরমাণু হামলার গুঞ্জন, তীব্র প্রতিবাদ হোয়াইট হাউসের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরান-আমেরিকা যুদ্ধের এক অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস এই জল্পনাকে কঠোরভাবে অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মঙ্গলবার রাত ৮টার (মার্কিন সময়) ডেডলাইনের কয়েক ঘণ্টা আগে এই গুঞ্জন বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করেছে।

বিতর্কের সূত্রপাত ঘটে সোমবার হাঙ্গেরিতে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের মন্তব্য থেকে। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে এমন কিছু অস্ত্র আছে যা আমরা এখনো ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইরান যদি তাদের পথ পরিবর্তন না করে, তবে প্রেসিডেন্ট সেগুলো ব্যবহার করতে পারেন।’ এ মন্তব্যের পরই পারমাণবিক হামলার গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আজ রাতে একটি সভ্যতা মারা যাবে।’ এই দুই বিষয়কে একত্রিত করে ডেমোক্র্যাট শিবির ও নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন যে ট্রাম্প প্রশাসন ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে।

এই অভিযোগের জবাবে হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ বিভাগ সরাসরি এক্স-ডেমোক্র্যাটদের নিশানা করে লিখেছে, ‘ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত নেই। তোমরা আসলে একেকজন আস্ত গাধা।’ হোয়াইট হাউস আরও স্পষ্ট করেছে যে সামরিক সরঞ্জামের মধ্যে শুধুমাত্র পারমাণবিক অস্ত্র নয়, অন্যান্য বিধ্বংসী কৌশলগত অস্ত্রও থাকতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে ইরান আলোচনার টেবিলে ফিরবে কি না তা নিশ্চিত না করে রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজ দিনের শেষভাগে এই বিষয়ে আরও খবর আসছে।’ তবে ট্রাম্পের ‘সভ্যতা ধ্বংসের’ হুমকি বা সম্ভাব্য হামলা যুদ্ধাপরাধের আওতায় পড়বে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ট্রাম্পের আলটিমেটামের অনুযায়ী, চুক্তি ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে বড় ধরনের হামলা চালানো হতে পারে। হোয়াইট হাউস পারমাণবিক গুঞ্জন অস্বীকার করলেও রুবিওর ‘নতুন খবর’ আসার ইঙ্গিত কূটনীতির অজানা মোড় অথবা বড় সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি করেছে। আজকের রাতটি শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির জন্য এক কঠিন পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে