ইরানে যুদ্ধের ময়দানে অংশ নেবে ১২ বছরের শিশুরাও!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শিশুদের সামরিক ও নিরাপত্তা কাজে অংশ নেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ১২ বছর নির্ধারণ করেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তেহরানে আইআরজিসির সাংস্কৃতিক কর্মকর্তা রহিম নাদালি জানিয়েছেন, ‘ফর ইরান’ নামের বিশেষ উদ্যোগের আওতায় শিশুরা টহলদারি, চেকপোস্টে দায়িত্ব পালন এবং রসদ সরবরাহের মতো কার্যক্রমে অংশ নেবে।

নাদালি বলেন, 'স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার জন্য অনুরোধকারী শিশুদের বয়স আগের চেয়ে কম হওয়ায় আমরা সর্বনিম্ন বয়স কমিয়ে ১২ করেছি।'

তিনি আরও জানান, ১২ ও ১৩ বছর বয়সীরা এখন থেকে তাদের ইচ্ছামত এসব কাজে অংশ নিতে পারবে।

এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে শিশু অধিকারকর্মীদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানে আগে ২০২২ সালে মাহসা আমিনীর মৃত্যুর পর বিক্ষোভ চলাকালীন শিশুদের সামরিক পোশাকে টহল দিতে দেখা গিয়েছিল, যা আন্তর্জাতিক সমালোচনার জন্ম দেয়। এছাড়া ২০১৬ সালে বিক্ষোভ দমনকালে নিরাপত্তা বাহিনীর হাতে ২০০-এর বেশি শিশুর নিহত হওয়ার অভিযোগও রয়েছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বারবার ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশুদের আটক, নির্যাতন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ জানাচ্ছে।

দেশটিতে ৩ কোটির বেশি শিশু শ্রমিকের ভঙ্গুর পরিস্থিতির মধ্যে সামরিক কাজে শিশুদের ব্যবহার এই সংকটকে আরও তীব্র করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে