ইরানের দমন-পীড়নে কমপক্ষে ৩,৪২৮ জন নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ে–ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, একই সময়ে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যায় এই বড় ধরনের বৃদ্ধি ঘটেছে ইরানের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের ভেতর থেকে পাওয়া নতুন ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে। সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ৩ হাজার ৩৭৯ জন মারা গেছেন আন্দোলনের সবচেয়ে সহিংস সময়, অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে।

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম সাম্প্রতিক দিনগুলোতে রাস্তায় বিক্ষোভকারীদের ওপর চালানো ব্যাপক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রকাশিত এই সংখ্যাটি প্রকৃত নিহতের একটি পরম সর্বনিম্ন হিসাব মাত্র; বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সূত্র: আল আরাবিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের