ইরানের জব্দ অর্থ ছাড়ে সম্মত হয়েছে আমেরিকা : রয়টার্সের প্রতিবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ওই সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় এটি তেহরানের কাছে “গুরুত্বপূর্ণ আন্তরিকতার” ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানান, এই সম্পদ অবমুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত, যা আসন্ন আলোচনার একটি প্রধান ইস্যু হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র কত অর্থ ছাড়তে রাজি হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক জানানো হয়নি। অন্য একটি ইরানি সূত্রের দাবি, কাতারে থাকা প্রায় ৬০০ কোটি ডলারের তহবিল ছাড়তে সম্মত হয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিক্রিয়া জানায়নি।

এই ৬০০ কোটি ডলারের তহবিল ২০১৮ সালে প্রথম জব্দ করা হয়। পরে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এটি ছাড়ের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। ওই সময় মার্কিন প্রশাসন জানায়, তহবিলটি মূলত মানবিক খাতে ব্যবহারের জন্য সীমিত থাকবে।

উল্লেখ্য, এই অর্থ দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির রাজস্ব থেকে গঠিত, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আটকে যায়। পরে ২০২৩ সালের দোহা মধ্যস্থতায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে অর্থটি কাতারের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

বিশ্লেষকদের মতে, জব্দকৃত অর্থ ছাড়কে ঘিরে নতুন এই অগ্রগতি ইসলামাবাদে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যেখানে হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে