নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত বড় ধরনের আঘাতের মুখে পড়েছে এবং সেগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা হারিয়েছে, এমন দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
এদিকে, নতুন করে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তা ও সামরিক ব্যক্তিদের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।