ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

মস্কোয় এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, রাশিয়াকে অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরানসহ অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে যেসব চুক্তি রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। তার মতে, এসব চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘোষণার কোনো বাধা সৃষ্টি হবে না।

ইরানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির পদক্ষেপের সমালোচনা করেছে ক্রেমলিন। লাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ যখন এমন অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে, তখন সেটির অর্থ একটাই—প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে আমেরিকার অবস্থান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

এর আগে, চীনও যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের