ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পূর্বের ঘোষণা অনুযায়ী ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে এ অবরোধ কার্যকর হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড।

এর আগে মার্কিন বাহিনী জানায়, বিশ্বের যেকোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রেও এ অবরোধ কার্যকর হবে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজকে আটকানো হবে।

তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এ অবরোধ কার্যকর হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড জানায়, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বাংশে আরব সাগরে অবস্থানরত সব দেশের পতাকাবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, অনুমতি ছাড়া নির্ধারিত এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে বা সেখান থেকে বের হলে সেটিকে পথেই আটকানো, গতিপথ পরিবর্তনে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। তবে ইরানের বন্দর ছাড়া অন্য বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটির এক মুখপাত্র বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত থাকতে হবে, নইলে কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

তিনি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে অবৈধ ও সামুদ্রিক দস্যুতা হিসেবে আখ্যায়িত করেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। দেশটি জানায়, ইরানের শত্রুদের কোনো জাহাজ আর এই পথ দিয়ে চলতে পারবে না।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে পরিবাহিত হয়। উপসাগরীয় দেশগুলো তাদের তেল ও গ্যাস হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি করে থাকে। সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে