ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো একটি ঘটনা ঘটিয়ে ইরানকে দায়ী করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। তার দাবি, কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অনুসারীদের একটি গোষ্ঠী এ ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত।

আলী লারিজানি বলেন, প্রয়াত এপস্টেইনের অনুসারী ও তার গ্যাংয়ের সদস্যরা নতুন একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। তার ভাষ্য, “আমি শুনেছি, এপস্টেইন গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, ইরান মৌলিকভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে তাদের কোনো যুদ্ধ নেই।

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক গোপন নথি প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন লারিজানি। এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কের তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে এপস্টেইনকে ‘বিকৃত মানুষ’ বলে আখ্যা দিয়েছিলেন। যদিও আগে এই অর্থলগ্নিকারীর সঙ্গে বিভিন্ন সময়ে তার একাধিক ছবি তোলা হয়েছিল। বছরের পর বছর অসংখ্য তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন এপস্টেইন।

তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের সম্পর্কের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে