ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে: লেবাননের প্রেসিডেন্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, এ উদ্যোগের বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

লেবাননের প্রেসিডেন্টের মতে, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এই হামলা চলতে থাকায় যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি হয় এবং হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের ওপরও চাপ বাড়তে থাকে। এমন পরিস্থিতির মধ্যেই লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দেন নেতানিয়াহু।

সূত্র: আল–জাজিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে