ইসরায়েলি অবরোধে গাজায় অচল চিকিৎসাব্যবস্থা, করুণ মৃত্যু ক্যান্সার রোগীদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গাজার একমাত্র ক্যানসার বিশেষায়িত হাসপাতাল ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়ায় প্রতিদিন বহু রোগী চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পড়ছেন। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক যুদ্ধের তুলনায় ক্যানসার রোগীদের মৃত্যুহার তিন গুণ বৃদ্ধি পেয়েছে। খবর আল-জাজিরা।

'টার্কিশ-প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হসপিটাল' ধ্বংস হওয়ার পর প্রায় ১১ হাজার রোগী চিকিৎসা ছাড়াই মানবিক সংকটের শিকার হয়েছেন। গাজার চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপি ও রেডিওথেরাপির মতো জরুরি ওষুধের প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গাজা ক্যানসার সেন্টারের মেডিকেল ডিরেক্টর মোহাম্মদ আবু নাদা আল জাজিরাকে বলেন, 'গাজার হাসপাতালে এখন কোনো ক্যানসার চিকিৎসার সরঞ্জাম নেই। নাসের মেডিকেল কমপ্লেক্সেও রোগ নির্ণয় বা কেমোথেরাপি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। শুধু খাদ্যপণ্য প্রবেশের অনুমতি দেওয়া হলেও জীবনরক্ষাকারী ওষুধ বন্ধ রয়েছে।'

খান ইউনিসে চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিদিন দুই থেকে তিন জন ক্যানসার রোগী মারা যাচ্ছেন। ব্যথানাশক ওষুধের অভাবে মুমূর্ষু রোগীদের যন্ত্রণাও উপশম করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ৩ হাজার ২৫০ জন রোগীর বিদেশে চিকিৎসার জন্য অনুমোদন থাকলেও রাফাহ সীমান্ত বন্ধ থাকায় তাঁরা গাজা ছাড়তে পারছেন না।

গাজার ক্যানসার চিকিৎসা এখন প্রায় ৫০ বছর আগের অবস্থায় ফিরে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অধিকাংশ বিশেষজ্ঞ চিকিৎসক গাজা ছেড়ে চলে গেছেন, আর যারা আছেন, তারা রোগীদের পাশে বসে চোখের জল ছাড়া আর কিছুই করতে পারছেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে বারবার সাহায্যের আবেদন জানানো হলেও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গাজার এই নীরব মানবিক বিপর্যয় হাজার হাজার ফিলিস্তিনিকে জীবন-মৃত্যুর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের