জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। গতবারের মতো এবারও জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিক স্তরের বইয়ের ছাপার কাজ শেষ হলেও মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের বেশিরভাগ বই এখনো পুরোপুরি ছাপা হয়নি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের প্রায় ৯ কোটি বই ছাপা শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। তবে, মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের প্রায় ২১ কোটি বইয়ের বড় অংশের ছাপার কাজ এখনো চলমান বা শুরু পর্যায়ে রয়েছে।

বিশেষ করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১২ কোটি ৬০ লাখের বেশি বই ছাপাতে সম্প্রতি প্রেসগুলোর সঙ্গে চুক্তি হয়েছে।

মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, টেন্ডার প্রক্রিয়ায় দেরি হওয়ায় সময়মতো কাজ শুরু করা সম্ভব হয়নি। বর্তমান গতিতে জানুয়ারিতে সর্বোচ্চ ৪০ শতাংশ বই সরবরাহ করা যেতে পারে।

শিক্ষাবিদগণ জানিয়েছেন, বছরের শুরুতে পাঠ্যবই না পেলে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ায় প্রভাব পড়বে। তবে এনসিটিবি ও সরকার আশ্বাস দিয়েছে, সামান্য দেরি হলেও জানুয়ারির মধ্যেই বই বিতরণের সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ বিষয়ে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. রিয়াদ চৌধুরী বলেন, 'জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার বিষয়ে আমরা আশাবাদী।'

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও জানিয়েছেন, পাঠ্যবই ছাপানো ও বিতরণে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি